|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর মারধরে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু


নাটোরের সিংড়ায় পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর মারধরে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী তৃতীয় শ্রেণির এক ছাত্রকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
 

সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে সিংড়া উপজেলার একটি বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে, পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী তৃতীয় শ্রেণির ছাত্রটির বুকের ওপর উঠে গলা চেপে ধরে। এতে ওই ছাত্রটি গুরুতর আহত হয়।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম রঞ্জু বলেন, "আমি সিংড়ায় প্রতিষ্ঠানের কাজে ছিলাম। বিদ্যালয়ের ৪ শিক্ষককে মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন। টিফিন পিরিয়ডে শিক্ষকরা নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। সেই সময় মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। হঠাৎ, ফুটবল খেলা নিয়ে তর্কের পর পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধর করে, এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।"
 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ ঘটনাটি নিশ্চিত করে বলেন, "টিফিন পিরিয়ডে খেলাধুলার সময় শিক্ষার্থীদের মধ্যে মারামারির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।"
 

সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, "ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।"
 

এদিকে, সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬