মেট্রোরেলের অর্ধেক ভাড়া সুবিধা কাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের জন্য মেট্রো রেলে ৫০ শতাংশ বা অর্ধেক ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও আধুনিক সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে মেট্রো রেলের ভাড়ায় বিশেষ এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ২৫ জুন থেকে প্রবীণদের জন্য সেই সুবিধাটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬