নাহিদ ইসলামকে নিয়ে মাহমুদা মিতুর আবেগঘন পোস্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন ডা. মাহমুদা মিতু।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পার্টির আহ্বায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু আজ সে আমার জন্য আমার অভিভাবক হয়ে গেছে।”
ডা. মাহমুদা মিতু লেখেন, ‘পার্টির আহবায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের মত। কিন্তু আজ সে আমার জন্য আমার অভিভাবক হিসেবে পাশে ছিলো। ছোটবেলায় প্রথম পরীক্ষার দিন আম্মু আব্বু বা বড় ভাই থাকলে যেভাবে পাশে থাকে ,পথ দেখিয়ে নিয়ে যায় আমার সংসদের প্রথম দিনটাতে আমার আহবায়ক সেভাবেই নিয়ে গিয়েছে ,পথ দেখিয়েছে ,বিভিন্ন জায়গা গুলো চিনিয়েছে । নাহিদ ইসলামের এই দায়িত্ববোধ আমাকে আর ও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ভীষণ ভালো লাগাও কাজ করছিলো ,সত্যি বলতে সাহস ও পেয়েছি।’
পোস্টে ডা. মাহমুদা মিতু জানান, ‘আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট জীবনে অসংখ্য মানুষের স্নেহ ,মায়া ,মমতা, ভালোবাসা পেয়েছি সাথে দোয়াও পেয়েছি। আপনারাও সবসময় দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন। আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সাথে কাজ করার তৌফিক দেন।’
এনসিপিতে যোগদানের প্রথম দিন থেকেই নাহিদ ইসলাম তাকে আগলে রেখেছেন। পথ চলায় পাশে থেকে দিকনির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “নাহিদ ইসলামের এই দায়বদ্ধতা আমাকে আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। সত্য বলতেও সাহস পেয়েছি।”
পোস্টে ডা. মাহমুদ মিঠু জানান, জীবনে অসংখ্য মানুষের কাছ থেকে মায়া, মমতা ও ভালোবাসা পেয়েছেন। এনসিপিতেও সহকর্মীদের কাছ থেকে তিনি আন্তরিকতা ও সহযোগিতা পাচ্ছেন বলে উল্লেখ করেন।
সবশেষে তিনি দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার তৌফিক কামনা করে সবার কাছে দোয়া চান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
গতকাল সোমবার (৩ মে) সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ শেষে নাহিদ ইসলামের হাতে সেলফির ফ্রেমে বন্দী হন দুইজন। পরে তা ফেসবুকে পোস্ট করেন তিনি।
ফেসবুকে পোস্টে জাতীয় নারীশক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু লেখেন, পার্টির আহ্বায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু আজ সে আমার জন্য আমার অভিভাবক হিসেবে পাশে ছিলো। ছোটোবেলায় প্রথম পরীক্ষার দিন আম্মু আব্বু বা বড় ভাই থাকলে যেভাবে পাশে থাকে, পথ দেখিয়ে নিয়ে যায়, আমার সংসদের প্রথম দিনটাতে আমার আহ্বায়ক সেভাবেই নিয়ে গিয়েছে, পথ দেখিয়েছে, বিভিন্ন জায়গা গুলো চিনিয়েছে। নাহিদ ইসলামের এই দায়িত্ববোধ আমাকে আর ও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ভীষণ ভালো লাগাও কাজ করছিল, সত্যি বলতে সাহসও পেয়েছি। আলহামদুলিল্লাহ।
তিনি আরো লেখেন, আমার এই ছোট্ট জীবনে অসংখ্য মানুষের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পেয়েছি সাথে দোয়াও পেয়েছি। আপনারাও সবসময় দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দেশ ও জনগণের জন্য নিষ্ঠা ও সততার সাথে কাজ করার তৌফিক দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬