নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে একটি দোকানে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই অনিক বর্মন জানান, জীবন বর্মন পেশায় একজন এসি মেকানিক। তিনি নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানে এসি মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ এসির কম্প্রেসর বিস্ফোরিত হলে জীবন গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবন বর্মনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর এলাকায়। তার বাবার নাম শচিন বর্মন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছিলেন ছোট।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬