|
প্রিন্টের সময়কালঃ ২১ মে ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৬ ০২:৫৫ অপরাহ্ণ

শিশু ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়


শিশু ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়


ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার মতো ঘটনাগুলোকে দীর্ঘদিনের নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের সংকটের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং সমাজে দায়িত্ববোধের ঘাটতি, মূল্যবোধের অবনতি এবং মানবিক চেতনার দুর্বলতার ফল। এই অমানবিক অপরাধ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন, যেখানে শিশুরা ভয়মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারবে।

 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কেবল আইন প্রয়োগ বা সরকারি উদ্যোগ দিয়ে এ ধরনের অপরাধ পুরোপুরি মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী সামাজিক আন্দোলন, যেখানে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সবাইকে একযোগে ভূমিকা রাখতে হবে।

 

তিনি বলেন, নতুন প্রজন্মকে মানবিকতা, সম্মানবোধ, দায়িত্বশীলতা এবং নারীর মর্যাদা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬