|
প্রিন্টের সময়কালঃ ২০ মে ২০২৬ ০৩:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ

এক শনিবারের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি


এক শনিবারের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর ফলে সাধারণ সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও ২৩ মে কর্মদিবস হিসেবে গণ্য হবে। সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

 

সরকার জানিয়েছে, জরুরি সেবাখাত এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, ডাক, টেলিযোগাযোগ ও ইন্টারনেটসেবাসহ সংশ্লিষ্ট খাতগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।

 

এ ছাড়া হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬