|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৬ ০৪:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৫ ০৬:৫০ অপরাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে কলেজ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ 


কুমিল্লার মুরাদনগরে কলেজ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ 


ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার দীঘিরপাড় বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ বাদলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে।

 



রোববার বিকেলে ওই কলেজের সামনে এ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় এলাকার কুচক্রী মহল কর্তৃক বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদ করা হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন। 
 

মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার বিকেলে বিষ্ণপুর বাজারে গাড়ির পার্কিং করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় কলেজের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ বাদল এলাকায় উপস্থিত না থাকলেও তাকেসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়। এ ঘটনায় সাবেক এমপি কায়কোবাদ এবং উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনকে জড়িয়ে ফেসবুকে নানা অপপ্রচার করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাদলসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। 
 

এতে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক ওমর ফারুকসরকার , উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, ছাত্রদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, ব্যবসায়ী ফারুক হোসেন প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬