বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস
রোববার (৯ জুন) ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। যে ম্যাচে দেখা গেছে বৃষ্টির বাগড়া। যদিও পরবর্তীতে ম্যাচটি সম্পন্ন হয়েছে সম্পূর্নভাবেই।
আজ সোমবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ক্রিকেট প্রেমীদের মনে একটা সংশয় কাজ করতেই পারে আজকের ম্যাচ নিয়ে। চলুন দেখে নেয়া যাক আজকে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিউয়ামের আবহাওয়া কেমন থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আকাশে মেঘ থাকবে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ম্যাচটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬