রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সোমবার সন্ধ্যায় তিনি শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান।
বর্তমানে আব্দুল হান্নান মোল্লা হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আব্দুল হান্নানের হাসপাতালে ভর্তির খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাঁকে দেখতে ছুটে যান। তিনি সেখানে উপস্থিত হান্নান মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। একই সাথে তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে রোগীর বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রামিসার বাবার সর্বোচ্চ ও সুনিশ্চিত চিকিৎসা সেবা প্রদান করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশেষ নির্দেশনা দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬