|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ মে ২০২৫ ০১:১৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


কুড়িগ্রামে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কুড়িগ্রাম ও তার আশেপাশে এলাকায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে বাতাস। দিনভর বৃষ্টির কারণে শহরের মানুষ দুর্ভোগে পড়েছে। বিশেষ করে  শ্রমজীবি মানুষরা কাজে বের হতে পারেনি। শহরের মানুষের চলাচল একদম কমে গেছে। স্কুল কলেজ খোলা থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনেক কম। 
 

জেলায় রয়েছে ১৬টি নদ-নদী। তিস্তা,ধরলা, ব্রক্ষপুত্র দুধকুমার সহ বিভিন্ন নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। দুর্যোগ পুনঃ আবহাওয়ার কারণে মানুষের চলাচল কমে গেছে। স্থবির হয়ে পড়েছে ঘাট গুলো।
 

বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে কোরবানির হাট বাজারগুলোতে মানুষের চরম কষ্টে পড়েছে। শ্র্রমজীবি মানুষরা কাজে যেতে না পেরে তাদের পরিবার পরিজন নিয়ে এক প্রকর উপোস দিন কাটাচ্ছে। ধান ও ভুট্টা মাড়াইয়ের ভরা মৌসুমে বৃষ্টির কারণে কৃষকদের কাজ স্থবির হয়ে হেরেছে। বৈরী আবহাওয়ার কারণ বিপাকে পড়েছে তারা। বৃষ্টির কারণে খড়গুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
 

কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকার  ভ্যান চালক মো দারগ আলী (৬৩) শামসুল (৫৩) জানান বৃষ্টির কারণে সকাল থেকে একদম অলস সময় কাটাচ্ছি। কোনো ভাড়া পাইনি। আজ কীভাবে সংসার চালাবো জানি না। ধার দেনা করে চলতে হবে। 
 

বেলগাছার কৃষক সৈয়দ আলী জানান বৃষ্টির কারণ কাটা মাড়াই বন্ধ হয়ে আছে। খড় গুলো পানিতে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে।এভাবে বৃষ্টি হলে আগামীতে খড়ের সংকট দেখা দিবে। 
 

অন্যদিকে মানুষের পাশাপাশি গবাদি পশু গুলিও চরম দুর্ভোগে পড়েছে। মাঠে পানি থাকার কারণে তারা বিচরণ করতে পারছে না।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬