|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মে ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ

মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


এন এ মুরাদ, মুরাদনগর প্রতিনিধি:

 

 

কুমিল্লার মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যন্ত্রপাতি বিতরণ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ১৬৭ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, “কৃষকেরা দেশের প্রাণ। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। এই যন্ত্রপাতি কৃষিকাজে কৃষকদের আরও সহায়তা করবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছি।”

 

তিনি আরও বলেন, “আমি আপনাদের কামলা। সবসময় আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি উপসহকারী কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকেরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬