সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
ঢাকা প্রেস ডেস্ক:
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।
তিনি জানান, বুধবার রাতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি কী ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাননি সংশ্লিষ্ট কর্মকর্তা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬