|
প্রিন্টের সময়কালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ মার্চ ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ড. ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়।


প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ড. ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়।


সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিবেদক:-

 

অনুমোদন পেল আরও একটি  নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের অধীনে এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে ‘গ্রামীণ ইউনিভার্সিটি, ঢাকা’। গ্রামীণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন। বর্মানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১১৬টিতে।
 

শিক্ষা মন্ত্রণালয় ১৭ মার্চ (সোমবার) মোট ২২টি শর্তে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে চিঠি দিয়েছে, তা জানানো হয়েছে। কর্তৃপক্ষকে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬