৩৮০ রান করে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ
আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে বাংলাদেশ। আউট হন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৭১ রান নিয়ে এক প্রান্ত আগলে রেখেছেন মুশফিক। অন্য প্রান্তে রয়েছেন ইবাদত।
উইকেটে আজ বল ওঠা–নামা করছে বেশি। কিছু বল উঠেছে, কিছু আবার বিপজ্জনকভাবে নিচু হয়েছে। মুশফিক এগুলো সামলেই ভালো ব্যাট করছেন। নিজের জন্মদিনে সেঞ্চুরি পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
তবে এই টেস্টের আগে অধিনায়ক নাজমুল হোসেনের দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথেই আছে বাংলাদেশ।
চারশ রানের কাছে থেকে প্রথম সেশন শেষ করেছে তারা। ৭ উইকেটে প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩৮০ রান। এই সেশনে ২৪ ওভারের খেলা হয়েছে। ৭৯ রানের বিপরীতে পড়েছে ৩ উইকেট। সবগুলোই নিয়েছেন মোহাম্মদ আব্বাস। প্রতিবারই জুটি গড়ার আভাস মিলতেই সেটি ভেঙেছেন এই পেসার।
তবে অন্যপ্রান্তে মুশফিকুর রহিম অভিজ্ঞতার ছাপ রাখা দৃঢ়তার সঙ্গে খেলছেন। ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে এগিয়ে চলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। তার দৃঢ়তাতেই বিপাকে পড়েছে পাকিস্তান। তিনি অপরাজিত আছেন ৭১ রানে। সঙ্গে শূন্য রানে রয়েছেন এবাদত হোসেন।
এখন পাকিস্তানের লক্ষ্য দ্রুত শেষ দিকের ব্যাটারদের দ্রুত ফেরানো। তবে বাংলাদেশ যদি ৪০০ রানের গণ্ডি পেরোতে পারে, তাহলে ম্যাচে বড় ধরনের সুবিধা পাবে স্বাগতিকরা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬