|
প্রিন্টের সময়কালঃ ৩০ অক্টোবর ২০২৬ ০৮:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০৬:১০ অপরাহ্ণ

নোয়াখালীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি: শিক্ষক গ্রেপ্তার ও কারাগার


নোয়াখালীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি: শিক্ষক গ্রেপ্তার ও কারাগার


ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-

 

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাজমুল হাসান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
 

ভুক্তভোগীর অভিযোগ, গত ১০ অক্টোবর বিদ্যালয়ের কোচিং সেন্টারে ডেকে নিয়ে শিক্ষক তাকে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করলেও, প্রভাবশালীদের চাপে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ভুক্তভোগী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে পুলিশ তদন্ত শুরু করে এবং শিক্ষককে গ্রেপ্তার করে।
 

বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীরাও অভিযোগ করেছে যে, শিক্ষক নাজমুল বিভিন্ন সময় তাদের সাথে অনৈতিক আচরণ করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬