আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে
আহমদ রেজা,বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):
বাংলাদেশের বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করা সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগীয় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ১৬ মে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তন-এ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্মেলনটি সম্পন্ন হবে।
সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এবারের আয়োজনের মাধ্যমে বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার ১২তম, মহানগর শাখার ৭ম এবং বিভাগীয় শাখার ৩য় ত্রি-বার্ষিক সম্মেলন একযোগে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশন সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অধ্যাপক রণজিত কুমার দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ মো. আকমল হোসেন, অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া এবং শিমুল কান্তি মহাজন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছার।
দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর আড়াইটায়। এতে আগামী কার্যমেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক প্রতিনিধি ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬