|
প্রিন্টের সময়কালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০২:৩৩ অপরাহ্ণ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ


সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ


সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া।

 

সোমবার তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর জমা দেন।

 

পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি এই পদ ছেড়ে দিচ্ছেন।


  
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদ আইয়ুব মিয়া প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি সরকারের সাবেক সচিব।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬