|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুলাই ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৪ ০৬:৩৮ অপরাহ্ণ

গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ:


গুলশানে ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ:


ঢাকা প্রেস নিউজ

রাজধানী গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর ১১৫ ধরনের আনুমানিক ৪০ লাখ টাকার অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে। সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ছয়টি ওষুধের দোকান থেকে এই ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন।

 

কেন জব্দ করা হয়েছে: ওষুধগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে। এগুলো নিম্নমানের এবং অনিবন্ধিত। এসব ওষুধ বিক্রি অপরাধ এবং মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে।
 

ওষুধের দোকানীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে।
 

জব্দ করা ওষুধগুলো বিদেশি (অনিবন্ধিত)। বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। জব্দ করা ওষুধগুলোর কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলো বেশিরভাগই ভারত ও থাইল্যান্ডের


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬