|
প্রিন্টের সময়কালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০২:০০ অপরাহ্ণ

পটিয়ায় গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা


পটিয়ায় গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়ায় আন্জুমানে মুত্তাবিয়ানে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 

এতে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শাকিল মোহাম্মদ, দপ্তর সম্পাদক আবদুল করিম, পটিয়া উপজেলা কমিটির উপদেষ্টা লেয়াকত আলী, সভাপতি ওমর ফারুক নাজিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি ডা. জাফর আহমদ, মো. সোলাইমান, মো. মুরাদ ও আবদুল কাদেরসহ সংগঠনের দায়িত্বশীলরা।
 

এ সময় বক্তারা বলেন, আধ্যাত্মিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্জুমানে মুত্তাবিয়ানে গাউছে মাইজভাণ্ডারী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬