|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০৫:২৬ অপরাহ্ণ

অবিশ্বাস হলেও সত্য পুঠিয়ায় মাত্র ১৫ মাসের শিশু কু-নজরে  অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার


অবিশ্বাস হলেও সত্য পুঠিয়ায় মাত্র ১৫ মাসের শিশু কু-নজরে  অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার


মোঃ শফিকুল ইসলাম চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ-



অবিশ্বাস হলেও সত্য ১৫ বছর নয়, মাত্র ১৫ মাসের শিশু ও রক্ষা পেলো না আব্দুর রশিদ (৫৫) নামে এই ব্যাক্তির কুৎসিত কু- নজর থেকে। শিশুকে ধর্ষণের  চেষ্টায় ৫৫ বছরের আব্দুর রশিদ কে এলাকাবাসী হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

সোমবার(১৭ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ মধুখালি গ্রামের সইমুদ্দিনের ছেলে। এঘটনায় পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।


স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে অভিযুক্ত রশিদ তার প্রতিবেশীর শিশু কন্যাকে গোপনে তার ফাঁকা বাড়িতে নিয়ে  শরীরের জামা খুলে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে স্থানীয়রা গিয়ে বিবস্ত্র অবস্থায় রশিদকে দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে রশিদকে গনধোলাই দেন। এসময় পুলিশ গিয়ে রশিদ কে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬