|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০৬:০৫ অপরাহ্ণ

দেশে স্বর্ণের দামে বড় পতন


দেশে স্বর্ণের দামে বড় পতন


দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে সোনার এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা কিনতে এখন খরচ হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, যা আগের তুলনায় কিছুটা স্বস্তি এনে দেবে ক্রেতাদের জন্য।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬