|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৭:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৪:০৮ অপরাহ্ণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক


সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- এমন অভিযোগ তুলে সারা দেশে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট। মঙ্গলবার সকালে এ বিক্ষোভ-সমাবেশের ডাক দেওয়া হয়।

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ১২ এপ্রিল সারা দেশে বিক্ষোভ-সমাবেশে অনুষ্ঠিত হবে।

 

৯ এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে ১১ কর্মসূচি। ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।

 

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬