|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

ঈদ শেষে ৩ জুনের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি আজ


ঈদ শেষে ৩ জুনের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি আজ


ঈদুল আজহা শেষে কর্মস্থল থেকে বাড়ি ফেরা যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ৩ জুনের যাত্রার টিকিট।

 

রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে। যাত্রীসেবাকে সহজ করতে এবারও সব আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

 

রেলওয়ের ঈদকালীন পরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি করা হয়েছে ২৩ মে। এছাড়া ৪ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৫ মে।

 

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬