|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০৪:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০১:৪১ অপরাহ্ণ

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-

 

নড়াইলের সদর উপজেলার শিমুলিয়া গ্রামে বৃষ্টি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে তার শ্বশুরবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 

বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায় অবস্থিত।
 

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন, শুক্রবার বিকেলে বৃষ্টি তার একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির কাছাকাছি পৌঁছে লিয়ন চা পান করতে স্থানীয় একটি দোকানে যান এবং স্ত্রী ও সন্তানকে বাড়ি যেতে বলেন।
 

পরিবারের সদস্যরা জানান, বাড়ি পৌঁছানোর কিছু সময় পর বৃষ্টিকে তার শয়ন কক্ষে শাড়ি পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে স্বামী ও স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঝুলন্ত অবস্থায় পাওয়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬