|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩৯ অপরাহ্ণ

২০২৪ আইপিএলের সূচি প্রকাশ


২০২৪ আইপিএলের সূচি প্রকাশ


অবশেষে প্রকাশিত হলো বহুল কাঙ্খিত আইপিএলের প্রথম অংশের সূচি। ভারতের লোকসভা নির্বাচনের কারণে এখনই সম্পূর্ণ আসরের সূচি ঘোষণা করেনি লিগের আয়োজক কমিটি। আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটির ৭ এপ্রিল পর্যন্ত ১৭ তম আসরের ১৭ দিনের সুচি প্রকাশ করা হয়েছে আইপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে।

গত বার ট্রফি জেতার সুবাদে এই আসরের প্রথম ম্যাচ চিপক স্টেডিয়ামে খেলবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচেই শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আইপিএলের পরবর্তী দুইদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। প্রথম ১৭ দিনের প্রকাশিত এই সূচির মাঝে নেই কোন বিরতি। কোনদিন হবে একটি ম্যাচ, আবার কোনদিন দুটি করে। সব মিলিয়ে টুর্নামেন্টের এই প্রথম অংশে খেলা হবে মোট ২১ ম্যাচ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে প্রকাশ করা হবে আইপিএলের পরবর্তী অংশের সূচি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬