|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ০৪:২৮ অপরাহ্ণ

গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন


গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন


সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:


 

“অগ্নিযোদ্ধা একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
 

বুধবার (২০ মে) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান (বিএফএম)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন।
 

এ সময় স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুনসহ স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অগ্নি-নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬