জামালপুরে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় পাম্পকে জরিমানা
জামালপুরে মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (শনিবার) জেলার সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, সকাল থেকে তেলের জন্য বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক পাম্পটির সামনে ভীড় জমালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পেট্রোল নেই বলে জানানো হয়।
পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে পাম্পটি পরিদর্শন করেন।
এসময় পাম্পটিতে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় এ জরিমানা করা হয়েছে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মধ্যে সুশৃঙ্খলভাবে তেল বিক্রি শুরু হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬