পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে ভালো আচরণ এবং ইউনিয়ন পরিষদে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের বর্তমান ভবনটি জরাজীর্ণ হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে ভবনটি ভেঙে শিগগিরই সেখানে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনের শুরুতে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।