ঢাকা প্রেস প্রতিবেদক
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, একটি নির্দিষ্ট কর্মসূচির ভিত্তি কী হবে, সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এর আগে যেসব নীতিগত বিষয় নির্ধারণ করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট কর্মসূচি পরিচালিত হবে।
তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রতি যথাযথ সম্মান বজায় রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে দেশের বাস্তব চাহিদা ও অগ্রাধিকারের আলোকে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "যখন যে সংস্কার প্রয়োজন হবে, তখন সেটিই বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাকি সংস্কারগুলোও সময়, প্রয়োজন এবং সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।"
তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কার একবারে সম্পন্ন করার বিষয় নয়; বরং পরিস্থিতি, জাতীয় অগ্রাধিকার এবং নির্বাচিত সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে তা ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।