আবদুল হাকিম রানা, চট্টগ্রাম দক্ষিণ:
চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে ওমরাহ হজযাত্রীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ওমরাহ পালনের সঠিক নিয়ম ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি হজ ও ভ্রমণ সহজ করার লক্ষ্যে প্রকাশিত ‘প্রিয় নবিজির দেশে’ শীর্ষক একটি গাইডের মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আবদুর রহিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
পরিচালকবৃন্দ: আবদুল্লাহ আল জুনায়েদ, আবদুল্লাহ আল ফরহাদ ও আব্দুল্লাহ আল রিজভী
জিএম (প্লান্ট): ইঞ্জিনিয়ার সোহেল তালুকদার
রাহে মদিনা হজ্জ কাফেলার চেয়ারম্যান: আলহাজ্ব মাওলানা মুছা
এছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থী ওমরাহ হজযাত্রীরা এতে অংশ নেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী হজযাত্রীদের হাতে ভিসা, বিমানের টিকিট ও বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।