বন্দর-ইপিজেড পতেঙ্গায় হ্যানিম্যান দিবস ও বাংলা নববর্ষ উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০৯:১৭ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
বন্দর-ইপিজেড পতেঙ্গায় হ্যানিম্যান দিবস ও বাংলা নববর্ষ উদযাপন

বিশেষ প্রতিবেদন, ১৫ এপ্রিল ( চট্টগ্রাম):


 

বন্দর-ইপিজেড পতেঙ্গায় সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে হ্যানিম্যান দিবস ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (১৪ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে পরিষদের প্রেসিডেন্ট ডা. এস এম এমরানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ডা. আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ডা. রূপম রুদ্র।
 

অনুষ্ঠানে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টা ডা. আবুল কাশেম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা ডা. এস কে বড়ুয়া।
 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল বারী, সহ-সভাপতি এম আর সুমন, যুগ্ম সম্পাদক ডা. শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদিকা রিজিয়া বেগম রিমা, অর্থ সম্পাদক ডা. কাউসার, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. তারাজুল ইসলাম এবং প্রকাশ ও প্রকাশনা সম্পাদক ডা. মো. আব্দুল গফুর মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়ন ও প্রসারে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মানবিক সেবায় নিয়োজিত থেকে চিকিৎসাসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।