রাস্তায় বাস থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মে ২০২৬ ০৪:৩২ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
রাস্তায় বাস থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


ইলিয়টগঞ্জে নেতাকর্মীদের ঢল, প্রধানমন্ত্রীর বহর ঘিরে উৎসবমুখর পরিবেশ

খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৬ মে) চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় সৃষ্টি হয় ব্যতিক্রমধর্মী রাজনৈতিক আবহ।

 

মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অবস্থান নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বেলা প্রায় সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর বহর ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সড়কের দু’পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতি নজরে আসে।
 

এসময় ধর্মমন্ত্রী কায়কোবাদের নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও জনসমাগম দেখে প্রধানমন্ত্রী তার বহনকারী বাস থামান। পরে তিনি ধর্মমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন। এ দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করে।
 

পরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মুহূর্তেই পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে তার বহনকারী বাসের চারপাশে ভিড় করেন হাজারো মানুষ। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ইলিয়টগঞ্জ মহাসড়ক এলাকা।
 

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এত বড় রাজনৈতিক উপস্থিতিতে এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।