পটিয়ায় বীরকন্যা প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবস পালিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০০ অপরাহ্ণ   |   ৬৮ বার পঠিত
পটিয়ায় বীরকন্যা প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবস পালিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:




চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা ও প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ধলঘাট প্রীতিলতা ট্রাস্টে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রীতিলতার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলম। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা নাজিম উদ্দিন, তাপস কুমার দে, মো. ঈসমাইল, অরুণ বিকাশ, মো. আলীসহ অন্যরা।
 

বক্তারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য প্রীতিলতার আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যুগে যুগে মুক্তিকামী মানুষের কাছে তিনি অনুপ্রেরণা ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।