রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ   |   ৪১ বার পঠিত
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপি’র সদস্য ও সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনে ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেন। এরমধ্যে রাজশাহীতে নিয়োগ পেয়েছেন এডভোকেট এরশাদ আলী ইশা।

 

এদিকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্যে আনন্দ বিরাজ করছে। সেইসাথে মিষ্টি বিতরণ করা হয়। শুধু দলীয় জনগণ নয় সাধারণ জনগণও তাকে অভিনন্দন জানান। সেইসাথে তার সফলতা কামনা করেন।

 

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নতুন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, তারেক রহমান যে গুরুদায়িত্ব তার কাঁধে দিয়েছেন তা তিনি সঠিকভাবে পালন করবেন। সেইসাথে মন্ত্রী, এমপি, দলীয় নেতৃবৃন্দসহ পুরো রাজশাহীবাসীকে সাথে নিয়ে রাজশাহীর উন্নয়ন করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সঠিকভাবে এই দায়িত্ব পালনের জন্য মহান রাব্বুলআলামিনের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।