সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের বেশি বিক্রি, খোলা বাজারে বিক্রি এবং পাচার প্রতিরোধে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধ রয়েছে। এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।