লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার খবর পাওয়া গেছে। এই বর্বরোচিত ঘটনায় গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে একটি ভাড়া বাসায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের বাসিন্দা মৃত হকার কামাল হোসেনের স্ত্রী শাহিনুর বেগম এবং তাঁর দুই মেয়ে সায়মা আক্তার ও ইকরা।
বিস্তারিত আসছে...