কক্সবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৪ অপরাহ্ণ   |   ৪৬৩ বার পঠিত
কক্সবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলিতে থাকা দুই যুবক প্রাণ হারিয়েছেন।
 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন মোহাম্মদ রুবেল (২৮) ও মোহাম্মদ সেলিম (২২)। রুবেল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে, আর সেলিম একই ইউনিয়নের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।
 

স্থানীয়দের ভাষ্যমতে, রুবেল ও সেলিম কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলিতে ডেকোরেশনের মালামাল নিয়ে ফিরছিলেন। মরংঘোনা সেতুর কাছে পৌঁছালে মহেশখালী থেকে পেকুয়ার দিকে আসা পানবোঝাই একটি পিকআপ ভ্যান ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান।