চট্টগ্রাম প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে এ চিত্র উঠে আসে।
তবে আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের পৃথক দুইটি চিঠিতে জানানো হয়েছে, মামলার চূড়ান্ত রায় পাওয়ার পর সংশ্লিষ্ট আসনগুলোর ফল ঘোষণা করা হবে।
ইসি সূত্রে জানা যায়, মামলা চলমান থাকায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ফল আপাতত প্রকাশ করা হবে না।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে এগিয়ে থাকলেও মামলার কারণে তার ফল স্থগিত রাখা হয়েছে। এ আসনে জামায়াতের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা ৭২ হাজার ৫১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট। এ আসনের ৮৩টি কেন্দ্রের সবকটির ফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হলেও ফল ঘোষণা স্থগিত রয়েছে। জামায়াতের আনোয়ার ছিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। ১৪৩টি কেন্দ্রের সবকটির ফল প্রকাশিত হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নূরী ও জামায়াতের মো. শাহাজাহান মঞ্জু।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। জামায়াতের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৯ হাজার ৪৮৫ ভোট। ৯২টি কেন্দ্রের সব ফল ঘোষণা হয়েছে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির এরশাদ উল্লাহ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৩৭ ভোট। জামায়াতের ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩০ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির আবু সুফিয়ান ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনের ১২২টি কেন্দ্রের সব ফল প্রকাশিত।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং–হালিশহর–খুলশী) আসনে বিএনপির সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। ১৪৪টি কেন্দ্রের সব ফল ঘোষণা হয়েছে।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮০ ভোট। ১১৩টি কেন্দ্রের সব ফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির জসিম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে অল্প ব্যবধানে জয়ী হন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের মো. জহিরুল ইসলাম ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। ১১২টি কেন্দ্রের সব ফলাফল প্রকাশ করা হয়েছে।