মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল সরকারের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৫ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল সরকারের

ঢাকা প্রেস

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. বাবুল সরকার।

 

 

তিনি কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারে কাজ করতে চান।
 

সম্প্রতি নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় ও নিজের পরিকল্পনা নিয়ে ‘ঢাকা প্রেস’-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন বাবুল সরকার। এ সময় তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
 

বাবুল সরকার বলেন, “আমি ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই—বিগত সময় থেকে এখন পর্যন্ত অবহেলিত আমাদের এই এলাকাটি যেসব মৌলিক অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে, বিজয়ী হলে তা দ্রুততম সময়ে নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান অগ্রাধিকার।
 

শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। তাঁর ভাষায়, “অর্থাভাবের কারণে ৭ নম্বর ওয়ার্ডের কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন থমকে না যায়, সে বিষয়ে আমি বিশেষ দৃষ্টি দেব। যে সকল শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারছে না, আমার ব্যক্তিগত অর্থায়নে আমি তাদের সমস্ত পড়াশোনার দায়িত্ব বহন করব, ইনশাআল্লাহ।
 

এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে বাবুল সরকার বলেন, “আমার নির্বাচনী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। এলাকার প্রতিটি মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার চলার পথের প্রধান শক্তি।”
 

তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
 

*উল্লেখ্য,* আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থিতার কথা জানাচ্ছেন এবং স্থানীয় পর্যায়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।