গোবিন্দগঞ্জে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ণ   |   ৩০৫ বার পঠিত
গোবিন্দগঞ্জে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন 

গাইবান্ধা প্রতিনিধি:-



গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন শেষে অতিথিরা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে অতিথিরা মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সাথেও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ, প্রভাষক বেলাল হোসেন সহ অন্যান্যরা। এ মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু-কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের ২০টি স্টল স্থাপন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্ত অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ বই মেলা চলবে।