ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৩ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পরিকল্পনা করেছে সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
 

তিনি বলেন, প্রথম অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করে সুপ্রস্তাব আনা হবে।
 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে শিগগিরই কিছু রদবদল আনা হবে।