মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাট উপজেলার ৬ নম্বর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বনকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকিবর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার মো. আহসান হাবীব কাজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল হক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আসা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, ভায়ালক্ষ্মীপুর বুধিরহাট কলেজের সভাপতি মো. মোজাম্মেল হক সজিব, ডাকরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুজ্জামান লেলিন, বনকিশোর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম সিনার, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিলাশ, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতাউজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে নির্ধারিত উপকারভোগী পরিবারগুলোর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।