আখিরা পত্রিকার বর্ষপূর্তিতে সেরা সংবাদদাতা সম্মাননা পেলেন আরিফ উদ্দীন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ   |   ৪৫ বার পঠিত
আখিরা পত্রিকার বর্ষপূর্তিতে সেরা সংবাদদাতা সম্মাননা পেলেন আরিফ উদ্দীন

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

 


রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরা সংবাদদাতা হিসেবে সম্মাননা অর্জন করেছেন গাইবান্ধার সাংবাদিক মো. আরিফ উদ্দীন।

 

শনিবার (২৩ মে) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের কাজের স্বীকৃতি হিসেবে নানা ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

 

এসময় দৈনিক আখিরা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময়ের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দীনকে ‘সেরা সংবাদদাতা’ হিসেবে মনোনীত করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার নজির হোসেন, বাংলার চোখের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী, দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর রহমান মিলু, নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা এবং গাইবান্ধার কবি ও কথাসাহিত্যিক টি এম মনোয়ার হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।