পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ   |   ২৪৫ বার পঠিত
পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান শুরু

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়ায় আজ রবিবার সকাল ১১টায় “পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার” বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

 

বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, জাসাস জেলা সেক্রেটারি নাসির উদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক রোকেয়া আকতার প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জানানো হয়, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ২ হাজার ১শ’ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

 

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।