চারঘাটে মরহুম আব্দুস সালামের স্মরণে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ণ   |   ১২৬ বার পঠিত
চারঘাটে মরহুম আব্দুস সালামের স্মরণে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:


রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সালামের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় ডাকরা ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুম আব্দুস সালাম তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন এবং দলীয় কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার অবদান দল কখনো ভুলবে না। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার দোয়া করেন।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু। এছাড়া উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, চারঘাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানা, ইউনিয়ন যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন ও জিয়াউর রহমান জিয়া।
 

এছাড়াও চারঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকি ও আব্দুল আজিজ, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, বুধিরহাট কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিসেল, ছাত্রনেতা মুন্নাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
 

ইফতারের আগে মরহুম আব্দুস সালামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।