গতাকল শুক্রবার সন্ধ্যায় ফেনীর আকাশে যে ছুটন্ত আলোর রেখা দেখা গিয়েছিল এবং যা দেখে মানুষ আতংকিত হয়ে পড়েছিল অবশেষে তার রহস্য উদঘাটিত হয়েছে।
জানা গেছে ওড়িশা উপকূল থেকে ভারত দূর পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছিল। ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার আকাশে সেটিই দেখা গেছে শুক্রবার সন্ধ্যার সময়।
কিছুদিন আগে ভারতের জারি করা এ সংক্রান্ত Notice to Airmen (NOTAM) নোটিশের পোস্ট দিয়েছিল টেলিগ্ৰাম চ্যানেলে। যেখানে ৬ থেকে-৯ই মেঝ্য তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নির্দিষ্ট একটা এলাকায় প্রায় ৩,৫৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নো ফ্লাই জোন ঘোষণা করেছিল ভারত।
এসব ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের প্রথম পর্যায়ে খাড়াখাড়ি উলম্বভাবে বায়ুমন্ডল ভেদ করে মহাশুন্যে যায়। সেখান থেকে আবার টার্গেটের দিকে মাটিতে নেমে আসে। তো মহাকাশে যাওয়ার সময় মিসাইলের বুস্টার ইঞ্জিন এক্সস্ট থেকে যে তীব্র আলোকচ্ছটা বিচ্ছুরিত হয়, সেটার আলো ফেনী থেকে দেখা গিয়েছে।