রবি–পিএইচপি মোটরস চুক্তি-গাড়ি ক্রয়ে রবি গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
রবি–পিএইচপি মোটরস চুক্তি-গাড়ি ক্রয়ে রবি গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

 

দেশের স্বনামধন্য মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি-এর প্রিমিয়াম সেগমেন্ট ‘রবি এলিট’ এবং পিএইচপি মোটরস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে রবির এলিট গ্রাহকদের জন্য অটোমোবাইল খাতে বিশেষ সুবিধা ও প্রিমিয়াম সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 

সোমবার ঢাকার তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, রবি এলিট গ্রাহকরা পিএইচপি মোটরস থেকে মালয়েশিয়ার জনপ্রিয় ব্র্যান্ড Perodua-এর গাড়ি ক্রয়ে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
 

এই অফারের আওতায় পেরাডোয়ার বিভিন্ন মডেল—আরুজ (এসইউভি), বেজা (সেডান), মাইভি (হ্যাচব্যাক) ও অ্যাক্সিয়া (হ্যাচব্যাক)—সহ অন্যান্য সিরিজের গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশে বাজারজাত করছে পিএইচপি মোটরস।
 

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত গাড়ি কেনার সুযোগ পাবেন এবং প্রিমিয়াম গ্রাহকসেবার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।
 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিএইচপি মোটরসের পক্ষে নির্বাহী পরিচালক তাসির করিম এবং রবির পক্ষে কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।