চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন-২০২৬ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং ওষুধের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আইনজীবী গোলাম মাওলা মুরাদ এবং এনএসডিএফ-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান।
ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন জেলার ও উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের বিভাগীয় কমিটির আগামী সম্মেলনকে সামনে রেখে ৫ দফা দাবি উত্থাপন করা হবে। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।