আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ আগu ২০২৪ ০২:৪৯ অপরাহ্ণ   |   ৯০৬ বার পঠিত
আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। 

 

শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।

 

বৈঠকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংলাপের আহ্বান জানিয়েছে সরকারপ্রধান বলেন, তাদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা। শেখ হাসিনা বলেন, ‘কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’