খাগড়াছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ দুই জেএসএস সদস্যের আত্মসমর্পণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৪:১৮ অপরাহ্ণ   |   ৪৮ বার পঠিত
খাগড়াছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ দুই জেএসএস সদস্যের আত্মসমর্পণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের দুই সশস্ত্র সদস্য আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা হলেন হৃদয় চাকমা (১৯) ও রিয়েল চাকমা (২১)।
 

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পানছড়ি ব্যাটালিয়নের ৩ বিজিবির অধীন ট্রিগহাইট বিওপিতে আত্মসমর্পণ করেন।
 

বিজিবি সূত্র জানায়, গভীর রাতে ওই দুই ব্যক্তি বিওপিতে এসে হাত উঁচু করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। পরে তারা নিজেদের কাছে থাকা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম বিজিবির কাছে জমা দেন।
 

আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে একটি শটগান, একটি এম-৪এ১ রাইফেল, শটগানের ৬৪ রাউন্ড গুলি এবং ১৮৮ রাউন্ড বল অ্যামো উদ্ধার করা হয়। এছাড়া দুটি ইউনিফর্ম, তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
 

আত্মসমর্পণকারী হৃদয় চাকমার বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায়। তার বাবার নাম ইন্দ্র কুমার চাকমা। অপরদিকে রিয়েল চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আলিচান পাড়ায়। তার বাবার নাম রুপায়ন চাকমা।